নড়াইলে সৌদি প্রবাসী ছুটিতে এসে প্রতিপক্ষের হাতে খু'ন হলেন | Daily AjKaler Kontho

নড়াইলে সৌদি প্রবাসী ছুটিতে এসে প্রতিপক্ষের হাতে খু’ন হলেন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ১৩, ২০২৫, ১০:৩৮ পূর্বাহ্ন
নড়াইলে সৌদি প্রবাসী ছুটিতে এসে প্রতিপক্ষের হাতে খু’ন হলেন

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার জয়নগর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আকরাম শেখ (৪০) নামে এক যুবক নিহত হয়েছে।বুধবার (১২ মার্চ) সাড়ে ৮ টার দিকে উপজেলার চর জয়নগর গ্রামে ওই সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত যুবক আকরাম শেখ চর শুকতাইল গ্রামের মো. হেকমত শেখের ছেলে। আকরাম শেখ একজন সৌদি প্রবাসী। তিনি ছুটিতে বাড়ি এসেছেন।নিহতের পরিবার সূত্রে যানা যায়, আনসার জমাদ্দার গ্রুপের সাথে হেকমত শেখ গ্রুপের দীর্ঘদিন ধরে ঝামেলা চলে আসছিল।

বুধবার সন্ধ্যায় হেকমত শেখের ছেলে আকরাম শেখ তফসিরের চায়ের দোকানে চা খেতে গেলে পিছন থেকে আনসার জমাদার গ্রুপের ১৫/২০ জন আকরাম শেখের উপর অতর্কিত হামলা করে কুপিয়ে মারাত্মক জখম করে।পরে স্থানীয়রা গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন গোপালগঞ্জ সদর হাসপাতালের আরএমও ডাক্তার মোঃ ইব্রাহীম মোল্লা।এ বিষয়ে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষ সংঘর্ষে আকরাম নামের একজনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মাঠে রয়েছে। হত্যায় জড়িতদের সনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।