গৌরনদীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা | Daily AjKaler Kontho

গৌরনদীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ১২, ২০২৫, ৪:১৩ অপরাহ্ন
গৌরনদীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

গৌরনদী প্রতিনিধি : বরিশালের গৌরনদীতে ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গৌরনদী উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার ১২ মার্চ ২০২৫ সকালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আবদুল্লাহ খান এর সভাপতিত্বে উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ রাজিব হোসেন, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ইউনুস মিয়া,গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুর রহমান,

উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সেকান্দার শেখ,বীর মুক্তিযোদ্ধ শাহ আলম ফকির,গৌরনদী প্রেসক্লাবের আহবায়ক সিনিয়র সাংবাদিক মোঃ গিয়াসউদ্দিন মিয়া,কো আহবায়ক সিনিয়র সাংবাদিক জহিরুল ইসলাম,আনন্দ টিভির বরিশাল ব্যুরোচীফ কাজী আলামিন,সাংবাদিক মানবাধিকার কর্মি আবদুছ ছালেক মামুন,সাংবাদিক মোল্লা ফারুক,

ছাত্র প্রতিনিধি মোঃ মোরশেদ হাসান, উপজেলা প্রকৌশলী মোঃ অহিদুর রহমান,শিক্ষা অফিসার তাসলিমা বেগম, উপজেলা একাডেমিক সুপারভাইজার গৌরাঙ্গ প্রসাদ গাইন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, উপজেলা জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম,উপজেলা ফায়ার ডিফেন্সের অফিসার মোঃ বিপুল হোসেন,সরিকল ইউপি চেয়ারম্যান মোঃ ফারুক মোল্লা,বাটাজোড় ইউপি চেয়ারম্যান আঃ রব হাওলাদারসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।