নওগাঁর কাসুন্দায় কষ্টি পাথরের মূর্তি উদ্ধার | Daily AjKaler Kontho

নওগাঁর কাসুন্দায় কষ্টি পাথরের মূর্তি উদ্ধার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ১২, ২০২৫, ১১:৫০ পূর্বাহ্ন
নওগাঁর কাসুন্দায় কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

রাণীনগর (নওগাঁ) উপজেলা প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে কথিত ২.৬৫ কেজি ওজনের একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে পুলিশ।সোমবার রাতে উপজেলার কাসুন্দা গ্রাম থেকে এই মূর্তি উদ্ধার করা হয়। আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাব উদ্দীন বলেন, কাসুন্দা গ্রামের রাকিবুল হাসানের ছেলে হৃদয় মৃধা বাড়ী নির্মানের জন্য বাড়ীর পার্শ্বে মাটি খনন করছিলেন।

এসময় মাটির নিচ থেকে প্রায় দুই কেজি ৬৫ গ্রাম ওজনের একটি পাথরের মূর্তি দেখতে পায়। পরে থানায় খবর দিলে পুলিশ রাতেই মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। কিন্তু মূর্তিটি কষ্টি পাথরের কিনা তা এখনো পরীক্ষা করে দেখা হয়নি।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান প্রত্নতত্ত্ব অধিদপ্তরে খবর দেয়া হয়েছে এবং খুব শীঘ্রই তারা এসে পরীক্ষা করে দেখবেন। তিনি আরও বলেন আইনি প্রক্রিয়া শেষে তাদের নিকট মূর্তিটি হস্তান্তর করা হবে।