বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিছু নারী শ্লী*লতাহানীর ঘটনায় সন্দ্বীপে মানববন্ধন | Daily AjKaler Kontho

বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিছু নারী শ্লী*লতাহানীর ঘটনায় সন্দ্বীপে মানববন্ধন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ১১, ২০২৫, ১০:৪৩ পূর্বাহ্ন
বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিছু নারী শ্লী*লতাহানীর ঘটনায় সন্দ্বীপে মানববন্ধন

বার্তাপ্রেরকঃ দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা,নিপীড়ন,ধর্ষণ,অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে কেন্দ্রীয় ঘোষিত মানববন্ধন কর্মসূচি অংশ হিসেবে,চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহ-সভাপতি মো: আবু কালাম আজাদ এর নেতৃত্বে সরকারি হাজী আবদুল বাতেন কলেজ,মোস্তাফিজুর রহমান ডিগ্রী কলেজ,সাউথ সন্দীপ ডিগ্রী কলেজ,উত্তর সন্দ্বীপ ডিগ্রি কলেজ,কাটগড় ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসা সহ বিভিন্ন স্কুল,কলেজ,মাদ্রাসায় ছাত্রদলের মানববন্ধন পালন করা হয়।

উত্তর জেলা ছাত্রদলের সহ-সভাপতি আবুল কালাম আজাদ মানব বন্ধনে বলেন নারী লাঞ্চনার সুষ্ঠ ও নিরপেক্ষ তদন্ত করে দোষী ব্যক্তিদের অবশ্যয় শাস্তি দিতে হবে। না হয় কেন্দ্রের নির্দেশনায় ছাত্রদল আরও কঠোর কর্মসূচী দিতে বাদ্য হবে।

এ সময় মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন,উত্তর জেলা ছাত্রদলের সহ-সভাপতি -ওমর শরীফ, জেলা ছাত্রদলের সহ-সভাপতি ডাঃ আব্দুর রহমান, জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক-জাহেদ হাসান নিলয়,জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক ইয়াসিন রিয়াদ,জেলা ছাত্রদলের সদস্য- মোশাররফ হোসেন আরিয়ান,জেলা ছাত্রদলের সদস্য-আজগর হোসেন নয়ন,সন্দ্বীপ পৌরসভা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক-মো: কাউসার,কাজী আলমগীর,আব্দুস ছামাদ,ইমরান হোসেন ।

নাজমুলকরিম,মোঃরিফাত,নূরনবী,মুরাদ,মোঃ শিমুল,রায়হান হোসেন রাফি,মোঃ সুমন,নুর মোহাম্মদ মামুন,মোজাহিদুল ইসলাম,সাহেদুর রহমান,ওসমান গনি জিহাদ,গোলাম মাওলা রনি,ইয়াসিন আরাফাত,মো: রাফি সহ আরও অনেক।