মুক্তিযুদ্ধ জাদুঘরে আ*গুন লেগে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে | Daily AjKaler Kontho

মুক্তিযুদ্ধ জাদুঘরে আ*গুন লেগে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ১০, ২০২৫, ৫:২৫ অপরাহ্ন
মুক্তিযুদ্ধ জাদুঘরে আ*গুন লেগে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে

আজকালের কন্ঠ ডেস্ক :রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের চারতলা ভবনের নিচতলায় জেনারেটর রুমে আগুন লেগে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

সোমবার (১০ মার্চ) সকাল ৯টার দিকে আগুনের ঘটনা ঘটে। দুপুরে ফায়ার সার্ভিসের মিডিয়া সেন্টারে তালহা বিন জুবায়ের এ তথ্য নিশ্চিত করেছেন।
আগারগাঁও এলাকায় মুক্তিযুদ্ধ জাদুঘরে আগুন লেগেছিল। খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরবর্তীতে ৯টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লেগে জাদুঘরের অন্তত ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।