ময়মনসিংহ-শেরপুর মহাসড়কে ট্রাক সিএনজির মুখোমুখি সংঘর্ষে নি*হ*ত-৩, আ*হ*ত-২ | Daily AjKaler Kontho

ময়মনসিংহ-শেরপুর মহাসড়কে ট্রাক সিএনজির মুখোমুখি সংঘর্ষে নি*হ*ত-৩, আ*হ*ত-২


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ১০, ২০২৫, ৫:০৭ অপরাহ্ন
ময়মনসিংহ-শেরপুর মহাসড়কে ট্রাক সিএনজির মুখোমুখি সংঘর্ষে নি*হ*ত-৩, আ*হ*ত-২

বার্তাপ্রেরকঃ সোমবার (১০ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ-শেরপুর সড়কের ভাইটকান্দির চওড়া বাড়ি নামে স্থানে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ফুলপুরের হাতপাগলা গ্রামের হাবিজ মিয়ার ছেলে মো. হাসাদ (১৬), শেরপুরের নকলা উপজেলার ছাতুরগ্রাম গ্রামের বিয়াজ উদ্দিনের ছেলে মো. আশিক মিয়া (২০) ও নরসিংদীর রায়পুরা উপজেলার পলাশতী গ্রামের মৃত নব্বে আলীর ছেলে আবুল কাশেম (৫০)।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাদি। তিনি বলেন, যাত্রীবাহী একটি সিএনজি শেরপুরের দিকে যাচ্ছিল।

পথিমধ্যে ময়মনসিংহ-শেরপুর সড়কের বাইটকান্দির চওড়া বাড়ি নামে স্থানে যেতেই বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির তিন যাত্রী নিহত হন। এ ঘটনায় আহত হন আরও দুইজন। আহতদের উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।