
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি: বাংলাদেশ জামায়েতে ইসলামী লোহাগড়া পৌর শাখার উদ্যোগে লোহাগড়ায় যাকাত শীর্ষক আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতশনিবার (৮ মার্চ) বিকাল ৫ টায় জামায়াতে ইসলামী লোহাগড়া পৌর শাখার উদ্যোগে লোহাগড়া ড্রীম হ্যাভেন কনভেনশন সেন্টারে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
যাকাত শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে লোহাগড়া পৌর জামায়াতে ইসলামী আমির মো. ইকরামুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ইমরান হুসাইনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ও নড়াইল জেলা জামায়েতে ইসলামীর আমির এ্যাডভোকেট মো. আতাউর রহমান বাচ্চু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান অতিথি এস. এম হায়াতুজ্জামান হায়াত, জামায়েতে ইসলামী নড়াইল জেলা শাখার কর্ম পরিষদ সদস্য মাওলানা মো. আলমগীর হোসেন, জেলা কর্ম পরিষদ সদস্য জামিরুল হক টুটুল, জামায়াতে ইসলামী লোহাগড়া উপজেলা শাখার আমির মাওলানা কাজী হাদিউজ্জামান, সাধারণ সম্পাদক মাওলানা মো. সেকেন্দার আলী, মো. বাদশা মিয়া, মো. এমদাদুল হক, মো.খালিদ হোসেন, ওসমান শিকদার, মো. মতিয়ার রহমান, মো. সাহাবউদ্দিন প্রমুখ।এছাড়াও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা আলমগীর হোসেন। ইফতার মাহফিলে জামায়াতে ইসলামীর বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :