বাংলাদেশ ওয়ার্কাস পার্টির ঝিনাইদহ জেলা সভাপতির মৃত্যু ও শোক প্রকাশ | Daily AjKaler Kontho

বাংলাদেশ ওয়ার্কাস পার্টির ঝিনাইদহ জেলা সভাপতির মৃত্যু ও শোক প্রকাশ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ৭, ২০২৫, ৪:৫৭ অপরাহ্ন
বাংলাদেশ ওয়ার্কাস পার্টির ঝিনাইদহ জেলা সভাপতির মৃত্যু ও শোক প্রকাশ

কালীগঞ্জ(ঝিনাইদহ)প্রতিনিধি: বাংলাদেশের ওয়ার্কাস পার্টির ঝিনাইদহ জেলা কমিটির সভাপতি, বাংলাদেশ ছাত্রমৈত্রীর রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক নেতা, জাতীয় কৃষক সমিতি ঝিনাইদহ জেলা নেতা ও কোটচাঁদপুর পৌর মহিলা

ডিগ্রী কলেজের সাবেক অর্থনীতি বিভাগের প্রধান, সহকারী অধ্যাপক কমরেড নিমাই চন্দ্র দের মৃত্যুতে পার্টির ভারপ্রাপ্ত কেন্দ্রীয় সভাপতি কমরেড মাহমুদুল হাসান মানিক, ভারপ্রাপ্ত কেন্দ্রীয় সাধারন সম্পাদক কমরেড নুর আহাম্মদ বকুল ও কেন্দ্রীয় নেতা মোস্তফা আলমগীর রতন এক যৌথ বিবৃতিতে মরহুম নেতার পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। সংগ্রামী নেতা কমরেড নিমাই দের মৃত্যুু পার্টির জন্য অপরীনিয় ক্ষতি।নিমাই আমৃত শ্রমজী মানুষের মুক্তির সংগ্রামে নিজেকে নিবেদিত রেখেছিলেন।

কমরেড নিমাই দে ( ৬৩ ) দির্ঘদিন ফুসফুসের ক্যান্সার আক্রান্ত হয়ে ভুগছিলেন। গত ৫ মার্চ ঝিনাইদহ শহরের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি কোটচাঁদপুর শহরে জন্মগ্রহন করেন এবং কোটচাঁদপুরের নিকটস্থ শ্মশানে তার শেষ কার্য সমাধা করা হয়।

তার মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন পার্টির ঝিনাইদহ জেলা সাধারণ সম্পাদক কমরেড অরুন ঘোষ, সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড লিয়াকত হোসেন, রেজাউল ইসলাম, জেলা নেতা অধ্যক্ষ আসাদুজ্জামান, মোশাররফ হোসেন, মহিউদ্দিন, ডাক্তার আঃ কুদ্দুস, সহকারী অধ্যাপক বিপ্লব বিষনু , আকবর আলী প্রমুখ।