ব্যবসা প্রতিষ্ঠান থেকে ডেকে নিয়ে তরুণকে হ'ত্যা'র অভিযোগে ২জন আ'টক। | Daily AjKaler Kontho

ব্যবসা প্রতিষ্ঠান থেকে ডেকে নিয়ে তরুণকে হ’ত্যা’র অভিযোগে ২জন আ’টক।


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ৬, ২০২৫, ১১:৩৮ পূর্বাহ্ন
ব্যবসা প্রতিষ্ঠান থেকে ডেকে নিয়ে তরুণকে হ’ত্যা’র অভিযোগে ২জন আ’টক।

সুশীল আচার্য্য, নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ নেত্রকোণার মোহনগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠান থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে মো. রাব্বি মিয়াকে (২২) হত্যার ঘটনায় ১২ জন তরুণ কে আসামি করে নিহতের পিতা আনিছ মিয়া মামলা করেছেন।এলাকার কয়েকজন বাসিন্দা ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গত রোবার সন্ধ্যায় রাব্বি মোহনগঞ্জ পৌর শহরের মৎস্য আড়তে মাছ বিক্রি করছিলেন।

রাত আটটার দিকে কয়েকজন তরুণ এসে রাব্বিকে পাশে রেলস্টেশন পুকুরপাড়ে ডেকে নিয়ে যান। সেখানে ছুরিকাঘাত করে পালিয়ে যায় ওই তরুণেরা। এতে রাব্বির ফুসফুস বেরিয়ে যায়। লোকজন তাঁকে উদ্ধার করে মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ১১টার দিকে ওই হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ দুজনকে আটক করে।

ঘটনায় সোমবার রাতে নিহতের বাবা বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১০ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলার পর আটক আটক হওয়া টেংগাপাড়া এলাকার সবুজ মিয়ার ছেলে রাফি মিয়া (২৩) ও নওহাল এলাকার রফিক মিয়ার ছেলে সুজন মিয়াকে (২৪) গ্রেপ্তার দেখানো হয়।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, গ্রেপ্তার হওয়া দুই আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের অভিযান চলছে।