দেবিদ্বারে শুভপুর মানবসেবা ফাউন্ডেশন’র ইফতার সামগ্রী বিতরণ | Daily AjKaler Kontho

দেবিদ্বারে শুভপুর মানবসেবা ফাউন্ডেশন’র ইফতার সামগ্রী বিতরণ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ৫, ২০২৫, ৫:০৮ অপরাহ্ন
দেবিদ্বারে শুভপুর মানবসেবা ফাউন্ডেশন’র ইফতার সামগ্রী বিতরণ

কুমিল্লা জেলা প্রতিনিধি : আর্তমানবতার সেবায় নিয়োজিত শুভপুর মানবসেবা ফাউন্ডেশন। দীর্ঘ কাল যাবত এতিম ও দুঃস্থ লোকজনকে সহয়তা প্রদান করে আসছে। এরই ধারাবাহিকতায় পবিত্র মাহে রমজান উপলক্ষে বুধবার (০৫ মার্চ) সকাল ১০ ঘটিকায় শুভপুর মানব সেবা ফাউন্ডেশন’র কার্যালয় সংলগ্ন মাঠে সংক্ষিপ্ত আলোচনা ও দোয়ার পর দুই শতাধিক উপকার ভোগীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

ইফতার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন শুভপুর মানব সেবা ফাউন্ডেশনের উপদেষ্টা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. দুলাল হোসেন মোল্লা।

শুভপুর মানব সেবা ফাউন্ডেশনের সভাপতি তরুন সমাজ সেবক মোঃ সোহেল মোল্লার সভাপতিত্বে ও সাংবাদিক মোহাম্মদ শাহজালালের সঞ্চালনায় এবং শুভপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোঃ আতিকুল ইসলামের কুরআন তেলাওয়াত এর মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, মানব সেবা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কাদের,সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান ও সহ-সভাপতি মোঃ আমির হোসেন,ফাউন্ডেশনের সদস্য মোঃ সুমন মোল্লা প্রমুখ।

ফাউন্ডেশনের সভাপতি মোঃ সোহেল মোল্লা বলেন,সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই প্রতি বছর রমজান মাস উপলক্ষে এলাকার দরিদ্র মানুষকে ইফতার সামগ্রী বিতরণ, আর্থিক সহায়তা প্রদান ও বিভিন্ন মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে ।

বিতরণকৃত ইফতার সামগ্রীর মধ্যে ছিল তেল, ছোলাবুট, মুড়ি, চিনি, ট্যাং, খেজুর, পেঁয়াজ, লবণ ও মুশুরির ডাল ইত্যাদি।

সভা শেষে দোয়া পরিচালনা করেন জামিয়া ইসলামীয়া(ক্বওমী মাদ্রাসা) ও মোহাম্মদপুর নুরানীয়া হাফেজিয়া মাদ্রাসার মোহতামিম হাফেজ মুফতি এনামুল হাসান ফরহাদ।

আজকালের কন্ঠ / জু