সুনামগঞ্জের জগন্নাথপুরে বাজার তদারকি জোরদার,ছয় ব্যবসায়ীকে ২ লক্ষ ৩ হাজার অর্থদণ্ড প্রদান | Daily AjKaler Kontho

সুনামগঞ্জের জগন্নাথপুরে বাজার তদারকি জোরদার,ছয় ব্যবসায়ীকে ২ লক্ষ ৩ হাজার অর্থদণ্ড প্রদান


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ৫, ২০২৫, ৩:৪৫ অপরাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুরে বাজার তদারকি জোরদার,ছয় ব্যবসায়ীকে ২ লক্ষ ৩ হাজার অর্থদণ্ড প্রদান

ওয়াহিদুর রহমান বিশেষ প্রতিনিধিঃ সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলা প্রশাসন কর্তৃক পবিত্র রমদান মাসে অসাধু ব্যবসায়ীদের লাগাম টেনে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রতিনিয়ত চালিত হচ্ছে ভ্রাম্যমাণ আদালত।তারই ধারাবাহীকতায় ৪(মার্চ) মঙ্গলবার দুপুর থেকে বিকেল এপর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট,মোঃ বরকত উল্লাহ নেতৃত্বে ও ক্যাপ্টেন শোয়েব এর তত্ত্বাবধানে যৌথবাহিনীর সমন্বয়ে একটি দল উপজেলার প্রাণকেন্দ্র জগন্নাথপুর সদর বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

এ-সময় হাবিব ট্রেডার্স নামক ব্যবসা প্রতিষ্ঠানকে সয়াবিনের ডিলিং লাইসেন্স না থাকা,দোকানে মূল্য তালিকা হালনাগাদ না থাকা,পণ্যের মোড়ক না থাকাসহ মেয়াদোত্তীর্ণ পণ্য রাখারদায়ে ১ লক্ষ টাকা,মান্না ট্রেডার্স কে সয়াবিনের ডিলিং লাইসেন্স না থাকায় মজুদ হিসাবের সাথে গুদামে বাস্তবে না পাওয়ায় কৃত্রিম সংকট সৃষ্টির জন্য ৫০ হাজার টাকা,আল্লাহর দান।

ফলের আড়তে খেজুরের প্যাকেটে মূল্য লিখা না থাকা ও কিছু ফলের মূল্য তালিকা হালনাগাদ না থাকায় ২০ হাজার টাকা। আবু বকর (আনারস বিক্রেতা) কে দোকানে ক্রয় রশিদ ও মূল্য তালিকা না থাকায় ১ হাজার।

মো:সাদ্দাম(সবজি দোকানি) কে লেবু ক্রয়ের ক্রয় রশিদ না থাকায় ২ হাজার ও মো: তাজউল্লাহ সবজির আড়ত কে মূল্য তালিকা হালনাগাদ না থাকা ও পণ্যের ক্রয় রশিদ না রাখায় ৩০ হাজার টাকা সহ অসাধু ছয় ব্যবসাপ্রতিষ্ঠানের উপর মামলা দায়ের মাধ্যেমে মোট ২ লক্ষ ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদানপূর্বক আদায় করা হয়।

এছাড়া,ব্যবসায়ীগণকে ক্রেতারদের সাথে ভালো ব্যবহার ও আইন মেনে চলার জন্য অনুরোধ করা হয়।এ-ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী কর্ম-কর্তা মোঃ বরকত উল্লাহ