মিরসরাইয়ে আগুনে পুড়ে ছাই ১০ বসতঘর, ক্ষতি ৭০ লক্ষ টাকার | Daily AjKaler Kontho

মিরসরাইয়ে আগুনে পুড়ে ছাই ১০ বসতঘর, ক্ষতি ৭০ লক্ষ টাকার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ৫, ২০২৫, ২:৪৩ অপরাহ্ন
মিরসরাইয়ে আগুনে পুড়ে ছাই ১০ বসতঘর, ক্ষতি ৭০ লক্ষ টাকার

মিরসরাই চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের মীরসরাইয়ে অগ্নিকাণ্ডে ১০ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায়, ৭০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।গতমঙ্গলবার (৪ মার্চ) উপজেলার ১৩ নং মায়ানী ইউনিয়নের ১নং ওয়ার্ড সৈদালী গ্রামের আনোয়ার মাস্টার বাড়িতে এঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন- খোরশেদ আলম দুলাল, বেলাল,হেলাল,জাফর, পিতা আনোয়ার মাস্টার।প্রত্যক্ষদর্শী মোহাম্মদ ইরান জানায় আমি রাত ৮ টার দিকে এই দিক দিয়ে গাড়ি নিয়ে, যাওয়ার সময় দেখি কোন আগুন নেই ৫ থেকে ১০ মিনিট পর আবার আসি দেখি আগুন জ্বলতেছে আগুনের জন্য রাস্তা দিয়ে গাড়ি চালাতে পারিনি রাস্তায় জ্যাম লেগে যায়।

ক্ষতিগ্রস্ত খোরশেদ আলম দুলাল জানান , আমাদের ঘরে কেউ নাই আমার স্ত্রী ডাক্তার দেখাতে বাজারে যায়, আমি দোকানে ছিলাম , লোক জন খবর দেয় আমাদের বাড়ি পুড়ে যাচ্ছে, আমাদের সব পুড়ে ছাই হয়ে গেছে। এতে আমাদের পরিবার নিঃস্ব হয়ে গেছে। ঘরের কোন জিনিস বের করতে পারিনি।

নগদ টাকা ছিল ১ লক্ষের মত আড়াই ভরি স্বর্ণালংকার ছিল সেটিও খুজে পাইনি আমাদের চার ভাইয়ের ৯ রুম ও পাকের ঘর মুহূর্তেই পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে। একজন লোকও ছিল না এখানে বৈদ্যুতিক শর্ট-সার্কিট ও গ্যাস সিলিন্ডারের আগুন লাগার কোন সম্ভাবনা নেই আগুন কিভাবে লেগেছে আল্লাহ জানে।

মীরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব অফিসার আহমদ হোসেন জানান, বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। রাত ৮ টার দিকে আমাদের কাছে খবর আসলে আমরা দ্রুত পৌঁছানোর চেষ্টা করি।

দীর্ঘ এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তিনি আরও জানান, আমরা পৌঁছানোর আগেই ঘরে আগুন ছড়িয়ে পড়ে। পরবর্তীতে ফায়ার সদস্য এবং এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়।

আজকালের কন্ঠ / জু / নুরহোসেন