বরিশাল মেট্রো পলিটন বিএমপি বন্দর থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত। | Daily AjKaler Kontho

বরিশাল মেট্রো পলিটন বিএমপি বন্দর থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত।


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ৪, ২০২৫, ৪:২৭ অপরাহ্ন
বরিশাল মেট্রো পলিটন বিএমপি বন্দর থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত।

জামাল কাড়াল বরিশাল প্রতিনিধি : বরিশাল মেট্রো পলিটন বিএমপি’র বন্দর থানায় ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়।আজ ০৪ মার্চ সকাল ১১ টায়।ওপেন হাউজ ডে’ তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলন বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ ইমদাদ হুসাইন।

এ সময় ওপেন হাউজ ডে’তে উপস্থিত ভুক্তভোগী জনসাধারণ প্রধান অতিথির নিকট নানান বিষয়ে তাদের সমস্যার কথা তুলে ধরলে প্রধান অতিথি মহোদয় ভুক্তভোগীদের উত্থাপিত সকল সমস্যার সমাধান কল্পে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।যাহার বাস্তবায়ন পরবর্তী মাসে অনুষ্ঠিতব্য ওপেন হাউজ ডে তে আগত সর্বসাধারণের সামনে পর্যালোচনা করা হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) বেলাল হোসাইন, অফিসার ইনচার্জ বন্দর থানা রফিকুল ইসলাম সহ থানার অন্যান্য অফিসার-ফোর্স, আগত সেবা প্রত্যাশী, জনপ্রতিনিধি, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দ, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।