নওগাঁর রাণীনগরে বিস্ফোরক মামলায় আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর আলম গ্রেফতার | Daily AjKaler Kontho

নওগাঁর রাণীনগরে বিস্ফোরক মামলায় আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর আলম গ্রেফতার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ৪, ২০২৫, ৩:৩৫ অপরাহ্ন
নওগাঁর রাণীনগরে বিস্ফোরক মামলায় আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর আলম গ্রেফতার

আত্রাই রাণীনগর সংবাদদাতাঃ নওগাঁর রাণীনগরে বিশেষ অভিযান চালিয়ে বিস্ফোরক মামলায় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমকে (৫৫) গ্রেফতার করেছে থানা পুলিশ। আজ সোমবার সন্ধ্যায় উপজেলার গোনা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত জাহাঙ্গীর আলম গোনা দিঘীরপাড় গ্রামের মৃত রইচ উদ্দিনের ছেলে। তিনি গোনা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের পদে রয়েছেন।

রাণীনগর থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান জানান, সোমবার সন্ধ্যায় থানা পুলিশ বিশেষ অভিযান চালায়। অভিযানে আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীরকে গ্রেফতার করা হয়। জাহাঙ্গীর উপজেলা বিএনপির পার্টি অফিসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলার সন্দিগ্ধ আসামি। মঙ্গলবার তাকে আদালতে প্রেরণ করা হবে।