সরিষাবাড়ীতে পুরস্কার বিতরণ | Daily AjKaler Kontho

সরিষাবাড়ীতে পুরস্কার বিতরণ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ২, ২০২৫, ১২:৩০ অপরাহ্ন
সরিষাবাড়ীতে পুরস্কার বিতরণ

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় গত শনিবার দুপুরে উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নূরানী পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

সরিষাবাড়ী নূরানী বৃত্তি কল্যাণ সংখ্যার উদ্যোগে এ পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।
সরিষাবাড়ী উপজেলা নূরানী ভিত্তি কল্যাণ সংস্থা সূত্রে জানা গেছে, উপজেলা ও পৌরসভার ১২টি নূরানী মাদ্রাসার ৬শ জন শিক্ষার্থী নূরানী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহন করে।

এর মধ্যে ১৬০ জন শিক্ষার্থী বৃত্তিপ্রাপ্ত হয়। এর মধ্যে ৩২জন ট্যালেন্টপুল এবং ৫ জন সেরা।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরিষাবাড়ী নূরানী বৃত্তি কল্যাণ সংস্থার সভাপতি হাফেজ মাওঃ শহিদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সরিষাবাড়ী পৌরসভার সাবেক মেয়র এ.কে.এম ফয়জুল কবীর তালুকদার শাহীন।

অন্যদের মধ্যে বক্তব্য দেন সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি চাঁদ মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোজাম্মল হক, উপজেলা যুবদলের যুগ্ম-সম্পাদক দুলাল মিয়া, সরিষাবাড়ী আরডিএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রজব আলী, সরিষাবাড়ী নূরানী বৃত্তি কল্যাণ সংস্থার সহ-সভাপতি মাও: আ: রাজ্জাক, সাধারণ সম্পাদক মাও: আতাউর রহমান শিহাব, সরিষাবাড়ী টাউন জামে মসজিদের পেশ ইমাম মাও: আ: মালেক, আলহেরা ইসলামী একাডেমীর প্রধান শিক্ষক মাও: নূরুল হক প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ মাওঃ সাইদুর রহমান ও হাফেজ উসামা তামজীদ।

সরিষাবাড়ী নুরানী বৃত্তি কল্যাণ সংস্থার সভাপতি শহিদুল ইসলাম বলেন,১৬০ জন নূরানী ব্যক্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র ও ক্রেস্ট বিতরণ করা হয়েছে।