কুমারখালীতে নাশকতা মামলায় এক যুবলীগ লীগ নেতা গ্রেফতার | Daily AjKaler Kontho

কুমারখালীতে নাশকতা মামলায় এক যুবলীগ লীগ নেতা গ্রেফতার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ১, ২০২৫, ৪:৫২ অপরাহ্ন
কুমারখালীতে নাশকতা মামলায় এক যুবলীগ লীগ নেতা গ্রেফতার

আজাকলের কন্ঠ ডেস্ক : কুষ্টিয়ার কুমারখালীতে পুলিশের বিশেষ অভিযানে নাশকতা মামলায় এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।শুক্রবার রাতে উপজেলার চাপড়া ইউনিয়নের লাহিনী পাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। আইনী কার্যক্রস শেষে সকাল ১১ টার দিকে তাদের আতালতে পাঠিয়েছে পুলিশ।

আসামি হলেন – উপজেলার চাপড়া ইউনিয়নের লাহিনী পাড়ার আকরাম আলী সেখ ছেলে মোহম্ম আলী কুটিন )। তিনি উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক।

এ তথ্য নিশ্চিত করেছেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. সোলায়মান শেখ। তিনি বলেন, পুলিশের বিশেষ অভিযানে এক আওয়ামী যুবলীগ নেতাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। তিনি ৫ আগষ্ট বৈষম্যবিরোধী আন্দোলনের এক ছাত্রের থানায় দায়েরকৃত নাশকতা মামলার আসামি।