সুনামগঞ্জের জগন্নাথপুরে সড়ক দুর্ঘটনায় মোটরবাইক চালকের মৃ*ত্যু। | Daily AjKaler Kontho

সুনামগঞ্জের জগন্নাথপুরে সড়ক দুর্ঘটনায় মোটরবাইক চালকের মৃ*ত্যু।


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ১, ২০২৫, ১:৪৯ অপরাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুরে সড়ক দুর্ঘটনায় মোটরবাইক চালকের মৃ*ত্যু।

ওয়াহিদুর রহমান বিশেষ প্রতিনিধিঃ সুনামগঞ্জ জেলাধীন জগন্নাথপুর উপজেলায় মোটরবাইক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছের সাথে ধাক্কা লেগে যুবরাজ মিয়া (২২) নামক আরোহীর মর্মান্তিক মৃ*ত্যু হয়েছে।

তিনি সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের শক্তিয়ারগাঁও গ্রামের জমির আলীর পুত্র।

পুলিশ ও স্থানীয়দের মারফতে,জানাগেছে,২৮ (ফেব্রুয়ারি) গত শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে নিহত যুবরাজ জগন্নাথপুর বাজার থেকে সুনামগঞ্জ-জগন্নাথপুর আঞ্চলিক মহা-সড়ক দিয়ে মোটরসাইকেল চালিয়ে তাঁর নিজ বাড়িতে যাচ্ছিলেন।

পথিমধ্যে উপজেলার কলকলিয়া ইউনিয়নের নাদামপুর পয়েন্ট নামক এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছের সাথে ধাক্কা লাগে।এতে ঘটনাস্থলেই মৃ*ত্যু বরণ করে।

মোটরসাইকেল দুর্ঘটনায় নিহতের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লা*শ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে ম*র্গে প্রেরন করেছে বলে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক মাহফুজ ইমতিয়াজ।