
লাইফস্টাইল ডেস্ক: অনেকেই নিকোটিন বাদ দিয়ে শুধু ধূমপান করার জন্য ই-সিগারেট বা ভ্যাপিং করেন। তবে সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে ধূমপানের চেয়েও ক্ষতিকর ভ্যাপিং।
এতে উঠে আসে, নিয়মিত ই-সিগারেট ব্যবহার বা ভেপিংয়ের ফলে ব্যবহারকারীদের ডিমেনশিয়া, হৃদরোগ ও অঙ্গ অকেজো হয়ে যাওয়ার মতো ঝুঁকি তৈরি হতে পারে।
অনেকেই ভ্যাপিংকে সাধারণত সিগারেটের চেয়ে নিরাপদ এবং ধূমপান ছাড়ার জন্য কার্যকর একটি উপকরণ হিসেবে বিবেচনা করেন। তবে গবেষণা বলছে, প্রায় আট শতাংশ প্রাপ্তবয়স্ক ব্যক্তি ভ্যাপ ব্যবহার করার আগে কখনো ধূমপান করেননি।
‘ম্যানচেস্টার মেট্রোপলিটন ইউনিভার্সিটি’র গবেষকরা বলছেন, এসব ভ্যাপিং ডিভাইস সিগারেটের চেয়ে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করতে পারে।
তারা জানান, ই-সিগারেটের মাধ্যমে মানুষ ভ্যাপের মধ্যে নিকোটিন গ্রহণ করে, যা শ্বাসের সঙ্গে শরীরে প্রবাহিত হয়। এই ভ্যাপ সাধারণত প্রোপিলিন গ্লাইকল, গ্লিসারিন, ফ্লেভারিং এবং অন্যান্য রাসায়নিক উপাদান গরম করে তৈরি করা হয়।
ভ্যাপিংয়ের মাধ্যমে উচ্চমাত্রার নিকোটিন গ্রহণ হার্টরেট এবং রক্তচাপ বাড়ানোর পাশাপাশি রক্তনালী সংকুচিত করে এবং ধমনির প্রাচীরকে ক্ষতিগ্রস্ত করতে পারে, এ নিয়ে বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করেছেন।তারা এই অভ্যাস পরিত্যাগ করার আহ্বান জানিয়েছেন
বিজ্ঞানীরা বলছেন, যারা ভ্যাপ ব্যবহার করছেন তাদের বিপদ ধূমপায়ীদের থেকে একেবারেই আলাদা নয়।
যুক্তরাজ্যের ‘ন্যাশনাল হেলথ সার্ভিস’ বা এনএইচএস-এর প্রধানরা ভেপিংকে ধূমপানের চেয়ে নিরাপদ বলে দাবি করলেও বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরে বলে আসছেন যে, ভেপিং একেবারেই ঝুঁকিমুক্ত নয়।
গবেষণায় আরও দেখা গেছে, ধূমপায়ী এবং ভ্যাপারদের রক্তপ্রবাহ একইভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে তাদের ডিমেনশিয়া বা কাজের প্রতি অনীহার ঝুঁকি বাড়তে পারে।
ড. বোইডিন বলেন, আপনার শরীরে নানা পদার্থ ও রাসায়নিকের মিশ্রণ প্রবেশ করাবেন আর আপনার কিছুই হবে না– এমন আশা করতে পারেন না। ভ্যাপিংয়ের কেবল একটি সুবিধা রয়েছে, তা হচ্ছে মানুষকে ধূমপান ছাড়তে সহায়তা করা।
আপনার মতামত লিখুন :