৬০ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার | Daily AjKaler Kontho

৬০ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৮, ২০২৫, ১২:২৮ অপরাহ্ন
৬০ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

আজকালের কন্ঠ ডেস্ক : টঙ্গীতে গাঁজাসহ এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব। বৃহস্পতিবার দুপুরে টঙ্গীর কামাড়পাড়া এলাকা থেকে ওই যুবককে গ্রেফতার করা হয়। আর একইদিন সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা র‌্যাব-১।

গ্রেফতার হওয়া যুবকের নাম ফরিদ (২৭)। তিনি চাঁদপুর জেলার শাহরাস্তি থানার দৈয়ারা একাতরী গ্রামের মৃত শহীদুল্লাহর ছেলে।
র‍্যাববের দাবি, গ্রেফতার হওয়া ব্যক্তি মাদক কারবারি।

কুমিল্লা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য টঙ্গী হয়ে ঢাকায় আসছে এমন খবরে টঙ্গী-কামাড়পাড়া সংযোগ সড়কে তল্লাশী চৌকি বসায় র‍্যাব-১ সিনিয়র সহকারী পরিচালক (অপস অ্যান্ড মিডিয়া) সালমান নূর আলম স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, র‍্যাব-১।
দুপুরের দিকে একটি প্রাইভেটকারের গতিরোধ করে তল্লাশি চালানো হয়। এ সময় ৬০ কেজি গাঁজাসহ ওই যুবককে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করে সেই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।