
গলাচিপা পটুয়াখালীঃআজকের মানববন্ধন ছাত্ররা যে দাবি দোয়া নিয়ে দাড়িয়ে ছিলো, সে বিষয়ে আমি জানতে পেরেছি।এই বৈষম্য বিরোধী যে আন্দোলন, জুলাই আগস্টের ছাত্রদের তরুণরা যে তারুণ্যের জোয়ার ছিল, সে জোয়ারের মাধ্যমে যে একটি ফ্যাসিস্ট রেজিম কে তারা হঠিয়ে একটি নতুন বাংলাদেশের সূচনা করেছে, এবং সেই তারুণ্যের অভ্যুত্থান আমি সমর্থন করছি করি এবং তাদের যে চেতনা সে চেতনা কে ধারণ করেই আমরা তাদের সাথে কাজ করছি।
এবং তাদের প্রতি আমার পূর্ণ সমর্থন রয়েছে, কিন্তু আমাদের মফস্বলে যারা কাজ করছেন, যে ছাত্র সমন্বয়করা বিশেষ করে উপজেলা পর্যাযে তাদের অনেক ক্ষেত্রে অনেক দাবী দেওয়া থাকে, যেগুলো আইন বিদির আলোকে সবগুলো করা সম্ভব হয় না।
এবং তারা আরও একটি দাবি তুলেছেন,আমি তাদেরকে বিভিন্ন অনুষ্ঠান প্রোগ্রামে দাওয়াত দেই না বা অন্য লোক নিয়ে করি, কিন্তু এ কথাটি একটু সত্য নয়, তাদেরকে আমি প্রতিটি কমিটিতে এবং আমাদের যত জাতীয় অনুষ্ঠান হয়,
এবং সেই দাওয়াতে আমরা তাদেরকে অতিথি হিসেবে তাদের মন্তব্য দেয়ার সুযোগ দেই আমরা।বিভিন্ন প্রোগ্রামে তাদের উপস্থিতি এবং তাদের বক্তব্যসহ বিভিন্ন কার্যক্রমের ভিডিও ফুটেছ সহ বক্তব্য রয়েছে আমার কাছে।সবশেষ বলতে চাই, কিছু মানুষ তাদেরকে শিখে পরিয়ে আমাদের -কে বিবৃত করার জন্য এটা করেছে।
আমার কাছে মনে হচ্ছে কোন বিশেষ মহলের ইন্ধন থাকতে পারে, তবে তারা যে কথাগুলো বলেছে এগুলো উদ্দেশ্য মূলক এবং হয়রানি মূলক। এগুলোর আসলেই কোন ভিত্তি নেই।
আপনার মতামত লিখুন :