মদনে ৬০০পিস ইয়াবা সহ দুই সহোদর কে গ্রেফতার করেছে যৌথ বাহিনী | Daily AjKaler Kontho

মদনে ৬০০পিস ইয়াবা সহ দুই সহোদর কে গ্রেফতার করেছে যৌথ বাহিনী


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৭, ২০২৫, ১:৪৮ অপরাহ্ন
মদনে ৬০০পিস ইয়াবা সহ দুই সহোদর কে গ্রেফতার করেছে যৌথ বাহিনী

সুশীল আচার্য্য, নেত্রকোনা জেলা প্রতিনিধিঃনেত্রকোনার মদনে ৬০০ পিস ইয়াবাসহ দুই সহোদরকে আটক করেছে যৌথবাহিনী।

গত বুধবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে উপজেলার নায়েকপুর ইউনিয়নের আলমশ্রী গ্রামের নিজ বাড়িথেকে তাদের ইয়াবাসহ আটক করা হয়।

আটকরা হলেন – উপজেলার নায়েকপুর ইউনিয়নের আলমশ্রী গ্রামের মৃত ইনচান মিয়ার ছেলে জাহান মিয়া (২৭) ও লিজন মিয়া (২৩)।
আজ বৃহস্পতিবার সকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর আল আমিন এ বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাহান ও লিজন দীর্ঘ দিন ধরে এলাকায় মাদক কারবার করে আসছেন। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে তাদের বাড়িতে অভিযান চালায় সেনাবাহিনী, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি যৌথ দল। এ সময় তাদের বসতঘর তল্লাশি করে ৬০০ পিস ইয়াবা, নগদ এক লাখ ৭৮ হাজার ৪০০ টাকা।

তিনটি অ্যান্ড্রয়েড ও দু’টি বাটন ফোন, ১২টি সিমকার্ড এবং তিনটি মেমোরি-কার্ড জব্দ করা হয়। এসব পাওয়ার পর দুই সহোদরকে আটক করা হয়। পরে তাদের জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ের ইন্সপেক্টর আল আমিন জানান, বৃহস্পতিবার তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হবে।