বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তায় ইসকন নেতার আবেদন | Daily AjKaler Kontho

বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তায় ইসকন নেতার আবেদন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৫, ২০২৫, ৫:২৬ অপরাহ্ন
বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তায় ইসকন নেতার আবেদন

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের ওপর কথিত সহিংসতা ও নির্যাতন বন্ধ করা নিয়ে ভারত সরকারকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে একটি আবেদন জানিয়েছিলেন এক ইসকন নেতা। তবে তার সেই আবেদন সোমবার (২৪ ফেব্রুয়ারি) খারিজ করে দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট।

প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের নেতৃত্বে একটি বেঞ্চ এই আবেদন খারিজ করেন। একই সঙ্গে তারা বলেন, অন্য একটি দেশের অভ্যন্তরীণ বিষয়ে কোর্ট কীভাবে মন্তব্য করতে পারেন। বেঞ্চ এমন বিষয়ে হস্তক্ষেপ করা আদালতের জন্য ‘অস্বাভাবিক’ হবে।

পাঞ্জাবের লুধিয়ানার ‘ভগবান জগন্নাথ রথযাত্রা মহোৎসব কমিটির’ চেয়ারম্যান এবং ইসকন মন্দির স্টিয়ারিং বোর্ডের ভাইস চেয়ারম্যান রাজেশ ধাণ্ডা এই আবেদন করেছিলেন।

আবেদনে বাংলাদেশে সহিংসতার কারণে ভারতে প্রবেশ করা হিন্দুদের নাগরিকত্ব পাওয়ার আবেদনের সময়সীমা বৃদ্ধি করার কথাও উল্লেখ করা হয়।

সর্বোচ্চ আদালতের প্রতি অনুরোধ জানানো হয়, যাতে কেন্দ্রীয় সরকার অবিলম্বে কূটনৈতিক পদক্ষেপ নেয় অথবা আন্তর্জাতিক আইনে স্বীকৃত অন্যান্য ব্যবস্থা গ্রহণ করে।