
সুশীল আচার্য্য, নেত্রকোনা জেলা প্রতিনিধিঃসারাদেশে বিএনপির ৩১দফা বাস্তবায়নের লক্ষ্যে ৪নং গড়াডোবা ইউনিয়ন বিএনপির আয়োজনে পুবাইল বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে জন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার (২৪ জানুয়ারি) বিকালে এই জন সমাবেশ করা হয়।
গড়াডোবা বিএনপির সাবেক সভাপতি ও চেয়ারম্যান মো. গেয়াস উদ্দিন তালুকদারের সভাপতিত্বে জন সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দুয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দুয়া পৌরসভার সাবেক মেয়র মো. দেলোয়ার হোসেন ভূঞা।
তিনি বলেন আমাদের দলের কান্ডারী তারেক রহমানের নির্দেশে ৩১দফা বাস্তবায়নের মাধ্যমে আমরা জনগনকে প্রতিটা ইউনিয়ন প্রতিটা মহল্লায় মানুষকে উদ্বুদ্ধ করতে চাচ্ছি এবং আমাদের নেতা তারেক রহমান বলেছেন ৩১দফা যদি বাস্তবায়ন হয় তাহলে এই দেশের রাষ্ট্রীয় সকল কিছু সংস্কার করা সম্ভব।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে তাই জনগনের সাথে মিশতে বলেছেন এবং জনগণের পাশে থাকার জন্য বলেছেন এজন্যই আমি সকল নেতাকর্মীদের নিয়ে প্রত্যেকটা ইউনিয়ন ওয়ার্ড পৌরসভা চষে বেড়াচ্ছি।
বিগত দিনেও আমি কেন্দুয়া উপজেলার চেয়ারম্যান ও কেন্দুয়া পৌরসভার মেয়র ছিলাম জনগনের পাশে থেকেছি তাই জনগণ আমাকে আওয়ামী লীগের দুঃশাসনের সময়ও ২০১৪ সালে আমাকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন। আওয়ামী লীগের এক সন্ত্রাসীর বিরুদ্ধে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে আমি জয়লাভ করেছিলাম।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক আহব্বায়ক সৈয়দ মাহমুদুল হক ফারুক, গড়াডোবা ইউনিয়নের সাবেক সভাপতি মো. রুবেল চৌধুরী, গন্ডা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোবারক আলী ভূঞা সহ কেন্দুয়া উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :