আগামীতে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে বেসরকারি শিক্ষকদের চাকুরী জাতীয়করণ করা হবে -অধ্যক্ষ আলমগীর হোসেন | Daily AjKaler Kontho

আগামীতে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে বেসরকারি শিক্ষকদের চাকুরী জাতীয়করণ করা হবে -অধ্যক্ষ আলমগীর হোসেন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৩, ২০২৫, ৬:১২ অপরাহ্ন
আগামীতে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে বেসরকারি শিক্ষকদের চাকুরী জাতীয়করণ করা হবে -অধ্যক্ষ আলমগীর হোসেন

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরে নাজিরপুর উপজেলা স্টেডিয়াম মাঠে উপজেলা শিক্ষক-কর্মচারী কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড (কালব) এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে সংগঠনটির সভাপতি মাস্টার নিহার রঞ্জন মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক, বিএনপি’র কেন্দ্রীয় নেতা ও বাংলাদেশ শিক্ষক কর্মচারী বরিশাল বিভাগীয় আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করার আশ্বাস দিয়েছেন দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া শিক্ষকদের জন্য আলাদা বেতন কাঠামো তৈরির চিন্তাও করেছেন তারেক রহমান। তিনি বলেন বিএনপি ক্ষমতায় আসলে শিক্ষার মান উন্নত হওয়া সহ দেশের শিক্ষকরা ভালো থাকেন।

সংগঠনের সাধারণ সম্পাদক মাস্টার সুব্রত সমাদ্দারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসান খান, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যক্ষ দিলীপ কুমার, মৃণাল কান্তি সিকদার প্রমুখ।