
মো: রিয়াজ : শেরপুর সদরে মাইক্রোবাসের সঙ্গে সংঘ*র্ষে মোটরসাইকেল আরোহী দু’জন মারা গেছেন এবং আরও সাতজন আহত হয়েছেন। গুরুতর অবস্থায় আ*হত একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
আজ রোববার (২৩ ফেব্রুয়ারি) ভোররাতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবাইদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মূলত, ২২ ফেব্রুয়ারি রাত ১টার দিকে শহরের অষ্টমিতলা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, একটি দ্রুত গতির মাইক্রোবাস শেরপুর শহর থেকে জামালপুর যাওয়ার পথে অষ্টমিতলা এলাকায় প্রথমে একটি অটোরিকশাকে চাপা দেয়। পরে একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয় এবং এরপর আরও একটি অটোরিকশাকে চাপা দেয়।
এ ঘটনায় ঘটনাস্থলেই শুভ মারা যায় এবং হাসপাতালে নিয়ে গেলে গৌরব নামে আরেকজনের মৃত্যু হয়। তারা দু’জনেই মোটরসাইকেলে ছিলেন।
আহত একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতরা সবাই শেরপুর শহরের নিউমার্কেটের কালার ডিজিটাল নামে একটি দোকানের মালিক এবং কর্মচারী।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবাইদুল আলম বলেন, পুলিশ ঘটনাস্থল হতে মাইক্রোবাসটিকে জব্দ করে এবং ক্ষতিগ্রস্ত ইজিবাইক ও মোটরসাইকেলটিকে উদ্ধার করে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মতামত লিখুন :