বাউফলে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় লাশ মিলল মসজিদে | Daily AjKaler Kontho

বাউফলে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় লাশ মিলল মসজিদে


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২২, ২০২৫, ২:৪৩ অপরাহ্ন
বাউফলে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় লাশ মিলল মসজিদে

বাউফল প্রতিনিধি : পটুয়াখালীর বাউফলে মসজিদ থেকে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় মো. আসাদুল রাঢ়ী (৫০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে।এ প্রতিবেদক কে জানায় উপজেলার কেশবপুর গ্রামের রাঢ়ী বাড়ির মসজিদ থেকে এ লাশ উদ্ধার করা হয়। আসাদুল ওই গ্রামের মজিদ রাঢ়ীর ছেলে বলে জানায় স্হানীয়রা।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে ঢাকা যাওয়ার কথা বলে আসাদুল রাঢ়ী তার ভাই বাবুল রাঢ়ীর কাছ থেকে এক হাজার টাকা নিয়ে বাড়ি থেকে বের হয়। সারা দিনে তিনি আর বাড়ি ফিরেনি তবে রাত সাড়ে ১০টার দিকে বাড়ির সামনের মজসিদে ঢুকে বলে মসজিদের ইমাম জানায় এ প্রতিবেদক কে ইমাম ভিকটিম কে জিজ্ঞাসা করলে ভিকটিম (আসদুল) জানায় নামাজ পড়ে চলে যাব বাড়িতে।

কিছু সময় পর ইমাম নামাজ শেষে বাড়িতে চলে জায়। আসাদুলের চাচাতো ভাই দুলাল রাঢ়ী ফজরের আজান দিতে মসজিদে আসলে আসাদুল কে মসজিদের ব্যবহৃত গামছা গলায় প্যাঁচানো মৃত্যু অবস্থায় বসা দেখে চিৎকার করে। তার চিৎকারে আশে পাশের লোকজন ছুটে এসে আসাদুলের মৃতদেহ দেখতে পায়। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা বাউফল থানা পুলিশকে খবর দেয় পুলিশ ঘটনা স্হলে গিয়ে লাশ উদ্ধার করে।

এ প্রতিবেদক কে আসাদুলের ভাই বাবুল রাঢ়ী জানায় ‘ভাইয়ের সঙ্গে স্ত্রী ও সন্তান গ্রামে থাকে না তারা ঢাকাতে থাকে। প্রায় এক বছর ধরে আসাদুল বাড়িতে বসবাস করে আসছিল । গতকাল ২০ ফেব্রুয়ারী ২০২৫খ্রীঃ ঢাকা যাবে বলে বাড়ি থেকে বের হয় তবে সকালে তার লাশ মসজিদে পাওয়া যায়।আত্মহত্যা করেছে নাকি অন্য কোনো ঘটনা আছে তা বলতে পারছি না আমরা।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন এ প্রতিবেদক কে জানায় খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। লাশের সুরতহাল রিপোট তৈরী করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে সঠিক কারণ জানা যাবে।