বনভোজনে যাওয়া হলো না স্কুল শিক্ষার্থীর | Daily AjKaler Kontho

বনভোজনে যাওয়া হলো না স্কুল শিক্ষার্থীর


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২২, ২০২৫, ১২:৫৪ অপরাহ্ন
বনভোজনে যাওয়া হলো না স্কুল শিক্ষার্থীর

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আজ শনিবার সকাল আটটায় বনভোজনে যাওয়ার পথে গাছের সঙ্গে মাথায় আঘাত লেগে স্কুল শিক্ষার্থী রাশেদুল(১৬) নিহত হয়। রাশেদুল সাতারিয়া ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার উচ্চ বিদ্যালয় এর দশম শ্রেণীর শিক্ষার্থী ছিল। রাশেদুল উপজেলার চরদ্দা গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে।

নি*হত শিক্ষার্থীর পারিবারিক ও বিদ্যালয়ের সূত্রে জানা গেছে, উপজেলার সাতপোয়া ইউনিয়নের ছাতারিয়া গ্রামে অবস্থিত সাতারিয়া ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা আজ শনিবার সকাল আটটায় বিদ্যালয় মাঠ থেকে গাজীপুরের সাফারি পার্কে দুটি বাস বনভোজনের উদ্দেশ্যে রওনা দেয়।

পথিমধ্যে উপজেলার সোনাকান্দা এলাকায় বাস থেকে শিক্ষার্থী রাশেদুল বাহিরে মাথা বের করে দেয়। এ সময় গাছের সঙ্গে সজোরে ধাক্কা লেগে গুরুতর আহত হয় । পরে সহপাঠীরা গুরুতর আহত রাশেদুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাশেদুলকে মৃত ঘোষণা করেন।

ছাতারিয়া ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, বনভোজনের যয়ার পথে রাশেদুল বাসের ভিতর থেকে মাথা বাহিরে বের করে দেয়। এ সময় গাছের সঙ্গে পার্শ্বদলের মাথা সজোরে ধাক্কা লাগে। গুরুতর আহত হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নেয়া হলে রাশেদুলকে চিকিৎসকৃত ঘোষণা করেন। রাশাদুল এর মৃত্যুতে আমরা মর্মাহত। আমরা আর বনভোজনে যায়নি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, মাথায় আঘাত লেগে ছেলেটি মারা গেছে।সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি চাঁদ মিয়া বলেন, শুনেছি এক ছেলে পিকনিকে যাওয়ার পথে কাশির সঙ্গে ধাক্কা লেগে মারা গেছে।