
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে ইট ভাটা শ্রমিকদের পর্যায়ক্রমে কয়েকটি মোবাইল ও একটি ¯øাই রেন্স চুিরর অভিযোগে মারপিট করে মাথার চুল ন্যাড়া করে দিয়েছে সজিব হোসেন (২৫) নামে এক ভ্যান শ্রমিকের। ঘটনাটি ঘটেছে উপজেলার কাশিমপুর ইউনিয়নের নগর ব্রীজ বাজার নামক স্থানে।
জানা গেছে, বৃহস্পতিবার (২০ ফ্রেব্রæয়ারী) উপজেলার নগর ব্রীজ এলাকার শহিদুলের ইট ভাটার কয়েক জন শ্রমিকের পর্যায়ক্রমে প্রায় ৫টি মোবাইল ফোন চুরি হয়ে যায়। বৃহস্পতিবার সকালে শ্যালো মেশিন মেরামতের একটি বড় ¯øাই রেন্স ভাটা থেকে হারিয়ে যায়। এমন ঘটনা বারবার ঘটার কারণে একরামুল সহ অন্য শ্রমিকদের সন্দের তীর ওই ভাটার আরেক শ্রমিক সজীবের দিকে।
গত বৃহস্পতিবার সকাল ৯টায় একরামুল নামের এক শ্রমিক সরদার সজীবকে এই চুরি যাওয়া ঘটনার জিজ্ঞাসাবাদে এক পর্যায় ওই ভাটার ম্যানেজার রয়েলসহ ৪/৫ জন মিলে মারপিট করে। চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধারসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় নগর ব্রীজ বণিক সমিতির সভাপতি আব্দুল জলিলের হাতে সজীবকে তুলে দেওয়া হয়।
সেখানেও চড়থাপ্পর মেরে ফোনগুলো উদ্ধারের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। এর মধ্যে ঘটনাস্থলে শতশত জনতা উপস্থিত হয়। সজীবের বিরুদ্ধে প্রচোলিত আইনগত ব্যবস্থা গ্রহণ না করে বণিক সমিতির সভাপতি আব্দুল জলিল প্রদীপের সেলুনে নিয়ে শাস্তি স্বরুপ সজীবের মাথা ন্যাড়া করে দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়।
সজীব উপজেলার কাশিমপুর চারাপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে, সে এই ভাটায় ভ্যান দিয়ে ইট বহন করার শ্রমিক হিসেবে কাজ করতো। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শহিদুলের ইট ভাটার ম্যানেজার রয়েল জানান, গত ৩দিন ধরে আমার ইট কাটা শ্রমিকদের ৫টি মোবাইল ফোন চুরি হয়। আজ সকালে একটি ¯øাই রেন্সও চুরি হয়। সজীবকে ডেকে মোবাইল ফোন চুরির কথা বললে নানা ধরণের হুমকী দেয়। এক পর্যায় চড় থাপ্পর মেরে বণিক সমিতির সভাপতি জলিলের হাতে তুলে দেই। সে ফোনগুলো উদ্ধারের চেষ্টা করলেও সজীব না স্বীকার করে। পরে জলিল পার্শ্বের এক নাপিতের ঘরে নিয়ে গিয়ে সজীবের মাথার চুল ন্যাড়া করে দেয়।
শ্রমিক সজীব জানান, আমি এই ভাটায় ভ্যান দিয়ে ইট বহনের কাজ করি। আমাকে মোবাইল ও সাøাই রেন্স চুরির অপবাদ দিয়ে ম্যানেজার রয়েল আমাকে চড় থাপ্পর মেরেছে। পরে বণিক সমিতির সভাপতি জলিলের হাতে দিলে সেখানেও আমাকে মারপিট করে শাস্তি স্বরুপ প্রকাশ্যে দিবালোকে শতশত মানুষের সামনে নাপিত প্রদীপ ও চন্দনকে দিয়ে আমার মাথা ন্যাড়া করে দিয়েছে। আমি এই অপমানের সুষ্ঠু বিচার চাই।
রাণীনগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোসলেম উদ্দিন জানান, ফোন চুরির অপবাদে এক ভ্যান শ্রমিকের মাথা ন্যাড়া করে দেওয়া হয়েছে এমন ধরণের অভিযোগ আমি পাইনি।অভিযোগ পেলে প্রকৃত ঘটনা উদ্ধার পূর্বক দুষিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :