খানসামায় ভাষা শহিদদের স্মরণে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ | Daily AjKaler Kontho

খানসামায় ভাষা শহিদদের স্মরণে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২১, ২০২৫, ৪:২৭ অপরাহ্ন
খানসামায় ভাষা শহিদদের স্মরণে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ

(খানসামা ও বীরগঞ্জ) দিনাজপুর প্রতিনিধি : ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে খানসামা উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন উপজেলা প্রশাসন ও সর্বস্তরের মানুষ।

আজ শুক্রবার রাত ১২টা ১ মিনিটে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.কামরুজ্জামান সরকার।

পরে উপজেলা পরিষদ,মুক্তিযোদ্ধা সংসদ,বাংলাদেশ স্কাউটস,থানা পুলিশ,অফিসার্স ক্লাবসহ বিভিন্ন দপ্তর,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও রাজনৈতিক নেতৃবৃন্দের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।ভাষা শহিদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন ও দোয়া অনুষ্ঠিত হয়।

এছাড়া সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এক বিশাল প্রভাতফেরী র্যালী অনুষ্ঠিত হয়।র্যালীটি বিভিন্ন দপ্তরের অফিসার বৃন্দ ও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক/শিক্ষার্থীদের অংশগ্রহণে খানসামার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

অপরদিকে এদিন সকালে ভাষা শহীদদের স্মরণে খানসামা ও পাকেরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা বিএনপির দুটি গ্রুপ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

প্রথমে এক গ্রুপ জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ভাবকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল আলম তুহিন,উপজেলা বিএনপি আহবায়ক আমিনুল হক বিএসসি চৌধুরী,গোয়ালডিহি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন এর নেতৃত্বে উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

পরে আরেক গ্রুপ দিনাজপুর ৪ (খানসামা -চিরিরবন্দর) মনোনয়ন প্রত্যাশী কর্ণেল (অব:) মোস্তাফিজুর রহমান চৌধুরী,জেলা বিএনপির সহ সভাপতি ও যুগ্ম আহবায়ক আলহাজ্ব মিজানুর রহমান চৌধুরী,সদস্য আজিজার রহমান শাহ, মোহসীন আলী শাহ,সাবেক জেলা পরিষদ সদস্য শাহরিয়ার জামান নিপুণ শাহ, খামারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক চৌধুরীর নেতৃৃত্বে উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।