তারাগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত | Daily AjKaler Kontho

তারাগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২১, ২০২৫, ৩:১৯ অপরাহ্ন
তারাগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

সোহেল রানা প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর):রংপর তারাগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে রংপুর তারাগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন, উপজেলা প্রশাসন সহ রাজনৈতিক দলের নেতরা। এসময় উপস্থিত থেকে পুষ্পস্তুবক অর্পণ করেন, উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার রুবেল রানাসহ অন্যান্য দপ্তরের কর্মকর্তাগণরা।

পরে উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট মাগদুম আলম ও সদস্য সচিব মেহেদী হাসান শিপুসহ তাদের অঙ্গ সংগঠন নেতারা পুষ্পস্তবক অর্পণ করেন। শুক্রবার সূর্যদোয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন সহ নানা কর্মসূচির মধ্যদিয়ে তারাগঞ্জ উপজেলা পরিষদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।