
রাণীনগর (নওগাঁ) উপজেলা প্রতিনিধি : রাষ্ট্র সংস্কারে তারেক রহমানের ৩১ দফা দাবী বাস্তবায়ন ও সুষ্ঠু নির্বাচনী রোডম্যাপ ঘোষনার দাবীতে নওগাঁ জেলা বিএনপির সমাবেশে রাণীনগর উপজেলা বিএনপির নেতা কর্মীর উপস্থিতি নজর কেড়েছে পুরো নওগাঁ জেলা বিএনপির।
গত বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাষ্ট্র সংস্কারে তারেক রহমানের ৩১ দফা দাবি বাস্তবায়ন ও সুষ্ঠু নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নওগাঁ জেলা বিএনপি মু্ক্তির মোড় সংলগ্ন নওজোয়ান মাঠে সমাবেশ আহ্বান করে।
সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মণ্ডলীর সদস্য, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও এমপি জননেতা জনাব মিজানুর রহমান মিনু। সভাপতিত্ব করেন আবুবকর সিদ্দিক নান্নু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলার প্রতিটি উপজেলার সভাপতি, সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্যবৃন্দ।
এসময় নওগাঁ জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হয় নওজোয়ান মাঠ সহ নওগাঁ পুরো জেলা শহর। রাণীনগর উপজেলা সভাপতি এছাহক আলী এবং সাধারণ সম্পাদক মোশারফ হোসেন এর নেতৃত্বে রাণীনগর উপজেলা বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরদের সরব উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাণীনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেজব-উল- হক লিটন, যুবদলের আহ্বায়ক মোজাক্কের হোসেন, ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
রাণীনগর উপজেলা বিএনপির সভাপতি মোঃ এছাহক আলী তার বক্তব্যে বলেন জননেতা জনাব তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন এবং সুষ্ঠু নির্বাচনী রোডম্যাপ ঘোষণা না হওয়া পর্যন্ত রাণীনগর উপজেলা বিএনপি কেন্দ্রীয় বিএনপির নির্দেশনা মোতাবেক সর্বদা আন্দোলনের মাঠে থাকতে প্রস্তুত আছে, তিনি আরও বলেন বিশ্ব জরিপে শেখ হাসিনা বিশ্বের এক নম্বর খুনি, স্বৈরাচার এবং মানবতাবিরোধী নেতা হিসেবে আখ্যায়িত হয়েছে।
আপনার মতামত লিখুন :