অস্ত্র মামলায় দুই যুগ আত্মগোপনে থেকেও রক্ষা হলো না বিএনপি নেতার | Daily AjKaler Kontho

অস্ত্র মামলায় দুই যুগ আত্মগোপনে থেকেও রক্ষা হলো না বিএনপি নেতার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২০, ২০২৫, ৬:০৫ অপরাহ্ন
অস্ত্র মামলায় দুই যুগ আত্মগোপনে থেকেও রক্ষা হলো না বিএনপি নেতার

(চট্টগ্রাম) প্রতিনিধি : অস্ত্র মামলায় দুই যুগ আত্মগোপনে থেকেও রক্ষা হলো না বিএনপি নেতার দীর্ঘ দুই যুগ পর অস্ত্র আইনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব।

চট্টগ্রামের মিরসরাইয়ের বারইয়ারহাট রেলক্রসিং থেকে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব ৭।

গ্রেফতার ওই আসামির নাম মো. সাইফুল ইসলাম সেলিম (৪৮)। তিনি সন্দ্বীপ উপজেলার কালাপানিয়া এলাকার মৃত মোজ্জামেল হকের ছেলে ও পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক। তিনি বিগত ২০ বছর বারইয়ারহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে বসবাস করছেন।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (জনসংযোগ) এ.আর.এম মোজাফফর হোসেন জানান, ২০০১ সালের ফেনী সদর থানায় অস্ত্র আইনের একটি মামলায় সেলিমের বিরুদ্ধে পরোয়ানা জারি হয়েছিল।

দীর্ঘ ২৪ বছর গ্রেফতার এড়াতে পালিয়ে বেড়াচ্ছিলেন তিনি। বুধবার বিকেলে বারইয়ারহাট থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে ফেনী সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।