সন্দ্বীপে বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি অনুষ্ঠিত। | Daily AjKaler Kontho

সন্দ্বীপে বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি অনুষ্ঠিত।


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৮, ২০২৫, ৭:০৪ অপরাহ্ন
সন্দ্বীপে বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপে সন্দ্বীপ উপজেলা বিএনপি ও পৌরসভা বিএনপির উদ্যোগে সদস্য নবায়ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সদস্য নবায়ন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য (দপ্তরের সংযুক্ত) তারিকুল আলম তেনজিং।

এছাড়াও বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন,সন্দ্বীপ উপজেলা বিএনপি’র আহবায়ক এডভোকেট আবু তাহের,সন্দ্বীপ উপজেলা বিএনপি’র সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর, পৌরসভা বিএনপির আহবায়ক মোশারফ হোসেন দিদার,পৌরসভা বিএনপির সদস্য সচিব আবুল বসার জিএস।

এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি,সাধারণ সম্পাদক,পৌরসভা বিএনপির বিভিন্ন ওয়ার্ডের সভাপতি,সাধারণ সম্পাদকসহ উপজেলা ও পৌরসভা ছাত্রদল যুবদল ও অঙ্গ -সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।