
আতিয়ার রহমান, সাতক্ষীরা : সাতক্ষীরার বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত হতে শুল্ককর ফাঁকি দিয়ে বাংলাদেশে পাচারের সময় পাঁচ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)। রোববার, (১৬ ফেব্রুয়ারি) ভোমরা, কালিয়ানী, কুশখালি,তলুইগাছা, কাকডাঙ্গা, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প এবং মাদরা বিওপির সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে উক্ত ভারতীয় মালামাল আটক করে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার ৩ ও মেইন পিলার ৩/৪ এস হতে আনুমানিক ৩০০-৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন লক্ষীদাড়ি ও মন্দির রোড নামক স্থান হতে ৬০,০০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও কম্বল আটক করে। কালিয়ানী বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার ৭/৬৬ এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন কালিয়ানী মাঠ নামক স্থান হতে ৭০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। কুশখালি বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার ১০/৪ এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন কুশখালি ছয়ঘড়িয়া নামক স্থান হতে ৩০,০০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে। তলুইগাছা
বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩ এস এর ১ আরবি আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন কেরাগাছি বাশ বাগান নামক স্থান হতে ৬০,০০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে। কাকডাঙ্গা বিওপির পৃথক দুইটি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩ এস এর ৪-৫ আরবি হতে আনুমানিক ২০০-৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাকডাঙ্গা পাকা রাস্তা ও কুটিরবাড়ি নামক স্থান হতে ১,২৯,০০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে। ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প পৃথক দুইটি বিশেষ আভিযানিক দল বাংলাদেশের অভ্যন্তরে ঝাউডাঙ্গা চেক পোষ্ট ঝাউডাঙ্গা চেক পোষ্ট ও রেওয়ের বাজার নামক স্থান হতে ৫৪,০০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, কম্বল ও বোরকা আটক করে। এছাড়াও, মাদরা বিওপির পৃথক দুইটি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩ এস এর ৮-১০ আরবি হতে আনুমানিক ২০০-৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভাদিয়ালী ও শ্মশান ঘাট নামক স্থান হতে ১,০০,০০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও ঔষধ আটক করে। সর্বমোট ৫.০৩,০০০/- (পাঁচ লক্ষ তিন হাজার ) টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানী মালামাল আটক করে।
বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আপনার মতামত লিখুন :