
সোহেল রানা প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর) : বিসমিল্লাহির রাহমানির রাহিম, কেয়ামতের দিন মানুষকে ৫টি প্রশ্ন করা হবে। তার মধ্যে একটি হল “তারা তারুণ্যকে কীভাবে তাড়িত করেছে” “যৌবনকে কীভাবে ব্যয় করেছে (তিরমিজি)।
” তোমার আল্লাহর রজ্জুকে সংঘবদ্ধভাবে আকড়াইয়া ধরো এবং পরস্পর বিছিন্ন হইওনা।”- আল- কেরআয়ান এপ্রতিপাদ্য সামনে রেখে রংপুর তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়ন শাখা আয়োজনে গত শুক্রবার বরাতী বিদ্যা নিকেতন মাঠে আলোচনা সভা ও কমিটি গঠন অনুষ্ঠিত হয়েছে।
এতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ইকরচালী ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর জেলা শাখার শুরা ও কর্ম পরিষদের সদস্য অধ্যক্ষ আব্দুল গণি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী তারাগঞ্জ উপজেলা শাখার আমির এস এম আলমগীর হোসেন ও সেক্রেটারি ইয়াকুব আলী। শেষে ইকরচালী ইউনিয়নের ইকরচালী ৮নম্বর ওয়ার্ডের সভাপতি পদে নাম ঘোষনা হয় আলহাজ্ব নুর ইসলামের ও সেক্রেটারি পদে আশরাফুজ জামান মুকুলকে নির্বাচিত করা হয়।
আপনার মতামত লিখুন :