
মহিউদ্দিন খান পটুয়াখালী : পটুয়াখালী বাউফল উপজেলায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ইউনিয়ন আওয়ামী লীগের (সভাপতি) মনঞ্জুর আলম হাওলাদার কে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।
এই মনঞ্জুর আলম হালদার ২০২১ সালে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরে ২০২১-২২, ২০২২-২৩, ২০২৩-২৪ অর্থ বছরের টিয়ার/ কাবিখা প্রকল্পের কাজ না করেই হাতিয়ে নিয়েছেন লক্ষ লক্ষ টাকা এবং তিনি তার আপন ভাই আনোয়ার পারভেজ এবং ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক জমির উদ্দিন এর নামে ও বেনামে প্রকল্প দেখিয়ে কাজ না করেই হাতিয়ে নিয়েছেন অর্থ ।
এছাড়াও এই মঞ্জুর আলম হালদারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে, জনমনে জানা গেছে।এছাড়াও অন্যান্য মামলায় জড়িত থাকার অভিযোগে অজ্ঞাত নামা আসামি হিসেবে সদর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সোহাগ শিকদারকে গ্রেফতার করা হয়েছে।
আপনার মতামত লিখুন :