তাপমাত্রা নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস | Daily AjKaler Kontho

তাপমাত্রা নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৫, ২০২৫, ৯:৫৯ পূর্বাহ্ন
তাপমাত্রা নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

আজকালের কন্ঠ ডেস্ক : পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এর প্রভাবে সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। ফলে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, এদিন শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের দক্ষিণাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

এছাড়া সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এই সময়ের শেষের দিকে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।