অন্যায় পরিহার করে ইসলামের চেতনাকে সব স্তরে প্রতিষ্ঠা করি : প্রধান উপদেষ্টা | Daily AjKaler Kontho

অন্যায় পরিহার করে ইসলামের চেতনাকে সব স্তরে প্রতিষ্ঠা করি : প্রধান উপদেষ্টা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৪, ২০২৫, ৩:৪৫ অপরাহ্ন
অন্যায় পরিহার করে ইসলামের চেতনাকে সব স্তরে প্রতিষ্ঠা করি  : প্রধান উপদেষ্টা

আজকালের কন্ঠ ডেস্ক :  প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস পবিত্র শবে বরাতের মাহাত্ম্যে উদ্বুদ্ধ হয়ে মানবকল্যাণ ও দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন। পবিত্র শবে বরাত উপলক্ষে এক বাণীতে তিনি এ আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা সবাইকে আহ্বান জানিয়ে বলেন, ‘আসুন, সব ধরনের অন্যায়, অনাচার, হানাহানি ও কুসংস্কার পরিহার করে আমরা শান্তির ধর্ম ইসলামের চেতনাকে ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনের সব স্তরে প্রতিষ্ঠা করি।’

অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, পবিত্র এই রাতে আল্লাহর অশেষ রহমত ও নিয়ামত বর্ষিত হয়। এই মহিমাময় রাতে ইবাদত-বন্দেগির মাধ্যমে আমরা মহান আল্লাহর নৈকট্য লাভ করতে পারি। অর্জন করতে পারি তার অসীম রহমত, বরকত, নাজাত ও মাগফিরাত। তিনি বলেন, ‘মহান আল্লাহতায়ালা আমাদের সবাইকে মাফ করুন ও হেফাজত করুন, আমিন।’