
মোঃ আতিয়ার রহমান, সাতক্ষীরা : সাতক্ষীরায় নিরাপদ সড়ক চাই এর সূধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ’ছাত্র জনতার অঙ্গিকার, নিরাপদ সড়ক হোক সবার’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে নিরাপদ সড়ক চাই সাতক্ষীরা জেলার আয়োজনে মঙ্গলবার বিকালে শহরের কামালনগরস্থ তুফান কনভেনশন সেন্টার লেকভিউতে নিসচা জেলা উপদেষ্টা ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ঠ সমাজসেবক আলহাজ্ব আবুল কালাম বাবলার সভাপতিত্বে সূধী সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নিসচা চেয়ারম্যান ও জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।
তিনি বলেন,নিরাপদ সড়ক আমার ব্যক্তিগত আন্দোলন হলেও পরবর্তীতে এটি রাষ্ট্রীয় আন্দোলনে রূপ নেয়। আমার জীবনে একটি মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। সেখানে আমার প্রিয়তমা স্ত্রী জাহানারা কাঞ্চনকে হারাই। এমন ঘটনা আপনার জীবনেও ঘটতে পারে।
বর্তমানে সরকারিভাবে নিরাপদ সড়ক চাই দিবসটি পালিত হচ্ছে। নিয়ম মেনে সড়কের সকল পরিবহন চালাতে হবে।আমাদের উদ্দেশ্য একটি সড়কে প্রাণহানি কমানো। তিনি আরো বলেন, বর্তমানে মোটর সাইকেল দুর্ঘটনা সবচেয়ে বেশি। তাড়াহুড়া করে সড়কে গাড়ী চলার চেষ্টা করবেন না।
একটি দূর্ঘটনা সারা জীবনের কান্না হতে পারে। ট্রেনিং ও ড্রাইভিং লাইসেন্স গাড়ী চালাবেন না। সড়ক দূর্ঘটনা রোধে সকল শ্রেনী পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। জন সচেতনতা ছাড়া সড়ক দূর্ঘটনা রোধ করা সম্ভব নয়।স্বাগত বক্তব্য রাখেন নিসচা জেলা সভাপতি আলহাজ মুহাম্মদ দিদারুল ইসলাম।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নিসচা মহাসচিব এস এম আজাদ হোসেন, ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ, জেলা বিএনপি’র আহবায়ক রহমাতুল্লাহ পলাশ, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আমিনুর রহমান, জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধাঃ সম্পাদক কামরুল ইসলাম ফারুক, সাতক্ষীরা পৌর সভার সাবেক মেয়র তাজকিন আহমেদ চিশতি,
সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা পুলক কুমার চক্রবর্তী, সাবেক ফিফা রেফারী তৈয়ব হাসান বাবু, নিসচা জেলা সাধাঃ সম্পাদক ও সাপ্তাহিক চাকরির পয়গাম পত্রিকার সম্পাদক এস এম মহিদার রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক মোঃ আরাফাত হোসাইন,নিসচার উপদেষ্টা ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সাধাঃ সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হোসেন,সাংগঠনিক সম্পাদক আবিদুল হক মুন্না প্রমুখ।
এছাড়া নিসচা জেলা কমিটির নেতৃবৃন্দ, সাংবাদিক ক্লাবের নেতৃবৃন্দ ও সূধী সমাজসহ বিপুল সংখ্যক বিনোদন প্রেমী দর্শণার্থীরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে কুরআন তিলাওয়াত করেন হাফেজ মাওলানা মোঃ আবুল হোসেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যাপক নূর মোহাম্মাদ পাড়।
আপনার মতামত লিখুন :