মিরসরাইয়ে আনুষ্ঠানিকভাবে জামায়াত প্রার্থীর নাম ঘোষণা | Daily AjKaler Kontho

মিরসরাইয়ে আনুষ্ঠানিকভাবে জামায়াত প্রার্থীর নাম ঘোষণা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১২, ২০২৫, ১:৪৮ অপরাহ্ন
মিরসরাইয়ে আনুষ্ঠানিকভাবে জামায়াত প্রার্থীর নাম ঘোষণা

নুরহোসেন মিয়া, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা আমির আলা উদ্দিন সিকদার আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে জামায়াতে ইসলামী মনোনিত প্রার্থী সুপ্রিম কোর্টের ডেপুটি এটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান এর আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করেন।

গত মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সন্ধায় মিরসরাই উপজেলার নুর জাহান কমিউনিটি সেন্টারে রুকন সম্মেলন শেষে এ ঘোষণা করেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য মাস্টার আব্দুস সালাম, জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ নুর নবী,জেলা শ্রমিক কল্যাণ সভাপতি ইউছুফ বিন আবু বক্কর,জেলা সমাজসেবা সম্পাদক নুরুল করিম।

মিরসরাই উপজেলা আমির নুরুল কবির, জোরারগঞ্জ থানা আমির নুরুল হুদা হামিদি, মিরসরাই উপজেলা সেক্রেটারি আনোয়ারুল্লাহ আল মামুন, জোরারগঞ্জ থানা সেক্রেটারি মাইনুদ্দীন সহ নেতৃবৃন্দ।