
সুশীল আচার্য্য,নেত্রকোনা জেলা প্রতিনিধিঃনেত্রকোনা জেলা শহরের পাটপট্টি এলাকায় একটি প্রতিষ্ঠানে অপারেশন ডেভিল হান্টের অভিযান পরিচালনা করে অবৈধভাবে রাখা কয়েক প্রকার দাহ্য পদার্থ জব্দ করেছে যৌথবাহিনী।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে এ অভিযান পরিচালনা করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।
অভিযান চলাকালে ওই প্রতিষ্ঠানটিতে অবৈধভাবে রাখা কয়েক প্রকার দাহ্য পদার্থ জব্দ করা হয় এবং ইদ্রিস আলী নামে এক ব্যক্তি আটক করা হয়। পরে আটক ব্যক্তিকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৬ মাসের কারাদণ্ডসহ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
আপনার মতামত লিখুন :