
রানীনগর(নওগাঁ) উপজেলা প্রতিনিধি:নওগাঁর রাণীনগরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা কে মানবতার সেবা সংগঠনের পক্ষ হতে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
আজ মঙ্গলবার (১১ ফ্রেব্রুয়ারি) বেলা ১২:৪৫ মিনিটে সদ্য যোগদানকৃত রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ রাকিবুল হাসান (ইউএনও) মহোদয় কে ‘মানবতার সেবা’ সংগঠন, নগর বাজার এর পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। মানবতার সেবা সংগঠনের সভাপতি মোঃ রায়হানুল হক রায়হান এর নেতৃত্বে এ শুভেচ্ছা বিনিময় সম্পন্ন হয়।
গত ৪ ফেব্রুয়ারি জনাব মোঃ রাকিব হাসান (ইউএনও) রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। নবাগত ইউএনও’র সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক সেবামূলক কাজের ব্যাপারে তিনি বলেন “সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সেবামূলক যেকোনো কাজের জন্য আপনারা আমাকে সবসময় পাশে পাবেন।
সমাজ তথা দেশের জন্য কল্যাণকর এমন সকল কাজে আমার সহযোগিতা আপনাদের জন্য সর্বদা অব্যাহত থাকবে, আমি চেষ্টা করবো এ এলাকার জনগণের জন্য ভালো কিছু করে যেতে।”
‘মানবতার সেবা’ সংগঠনের সভাপতি মোঃ রায়হানুল হক রায়হান বলেন “নবাগত ইউএনও মহোদয় সত্যিই খুবই আন্তরিক এবং মানবিক। তিনি আরও বলেন নবাগত ইউএনও মহোদয় সামাজিক সেবামূলক এবং সচেতনতামূলক কাজের জন্য সর্বদা তাঁর সহযোগীতা অব্যাহত থাকবে বলে আমাদের আশ্বস্ত করেন।”
শুভেচ্ছা বিনিময়কালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের অন্যতম সদস্য মোঃ আবু ওহাব, মোঃ হৃদয় সরদার, মোঃ সাব্বির হোসেন, মোঃ ইকবাল হোসেন, রাব্বানী, রাকিব এবং সাংবাদিক আরাফাত আলী ও আরিফ হোসেন।
আপনার মতামত লিখুন :