আহত রাজীব মিয়াকে তারেক রহমানের পক্ষ থেকে ইহুল চেয়ার প্রদান | Daily AjKaler Kontho

আহত রাজীব মিয়াকে তারেক রহমানের পক্ষ থেকে ইহুল চেয়ার প্রদান


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৯, ২০২৫, ১:০২ অপরাহ্ন
আহত রাজীব মিয়াকে তারেক রহমানের পক্ষ থেকে ইহুল চেয়ার প্রদান

নেত্রকোনা জেলা প্রতিনিধিঃবৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকার মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে গুলিবিদ্ধ নেত্রকোণার দুর্গাপুরের আহত রাজিব মিয়ার পরিবারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অটোরিক্সা ও হুইল চেয়ার প্রদান করেছেন।

গত শনিবার দুপুরে গুজিরকোণা উচ্চ বিদ্যালয় মাঠে কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল অটোরিক্সা ও হুইল চেয়ার তারেক রহমানের পক্ষে আহত রাজিব মিয়া ও তার পরিবারের হাতে তুলে দেন।

এসময় ব্যারিস্টার কায়সার কামাল আহত রাজিবের চিকিৎসার দায়িত্ব নেওয়ার কথা জানান।এসময় উপজেলা বিএনপির ও তাঁর অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন ।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, বিএনপি‘র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাধারণ মানুষের সুখ দুঃখের পাশে থেকে রাজনীতি করার নির্দেশ দিয়েছেন। ছাত্র আন্দোলনে আহত রাজিব সহ এলাকার বিভিন্ন জনের করুণ অবস্থা নিয়ে আমি উনার সাথে কথা বলেছি।

তারেক রহমানের নির্দেশে আজ রাজিবকে একটি হুহল চেয়ার প্রদান করি এবং তাঁর উন্নত চিকিৎসার ব্যবস্থা গ্রহন করা হবে। পাশাপাশি তাঁর পরিবারের সদস্যদের জীবিকা নির্বাহের জন্য অটোরিকশা প্রদান করেছি। আপনারা তারেক রহমান সাহেবের জন্য দোয়া করবেন।

রাজিব মিয়া উপজেলার চন্ডিগড় ইউনিয়নের পাথারিয়া গ্রামের আইয়ুব আলীর ছেলে। ঢাকার একটি বেসরকারী হাসপাতালে ক্লিনারের কাজ করতেন রাজিব। তার আয় দিয়েই চলতো পুরো পরিবার।