নওগাঁ কোর্টে মোয়াক্কেলকে মেরে মাথা ফাটালো বুলু উকিল | Daily AjKaler Kontho

নওগাঁ কোর্টে মোয়াক্কেলকে মেরে মাথা ফাটালো বুলু উকিল


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৬, ২০২৫, ১১:৫৫ পূর্বাহ্ন
নওগাঁ কোর্টে মোয়াক্কেলকে মেরে মাথা ফাটালো বুলু উকিল

নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁ জেলা কোর্ট চত্বরের উকিল সেরেস্তায় দাবীকৃত ৫ হাজার টাকা না দিতে পারায় মোয়াক্কেলকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে মোঃ সাজেদুর রহমান বুলু উকিলের বিরুদ্ধে।

অভিযোগ সূত্রে জানা যায়,বুধবার (৫ ফেব্রুয়ারী) দুপুর অনুমান ১:৩০ সময় নওগাঁ আদালত থেকে মোয়াক্কেল আনিছার জানিতে পারে আজ ওই কোর্টে তার মামলার সাক্ষী হবেনা। মোয়াক্কেল আনিছুর ও তার বিয়াই উক্ত মামলার ৫ নম্বর সাক্ষী মো. আতোয়ার রহমান কোর্টে সাক্ষী হবে না বলে বুলু উকিলকে তার সেরেস্তায় এসে ৫০০/- টাকা ফি দেন।

কিন্তু বুলু উকিল ৫০০০/- হাজার টাকা দাবী করলে মোয়াক্কেল ও তার বিয়াই অপারগতা প্রকাশ করে এবং তারা জানায় সাক্ষী যদি হতো তাহলে টাকা দিতাম বলে চলে যেতে লাগলে বুলু উকিল তার কলার চেপে ধরে কিল,ঘুষি মারতে শুরু করে বুলু উকিলের সেরেস্তায় থাকা ৩জন অজ্ঞাত নামের মোহরীরাও এলোপাতাড়ি ভাবে মারপিট করতে শুরু করে।

১নম্বর বিবাদী বুলু উকিল গাছের ডাল দিয়ে মোয়াক্কেলের মামলার সাক্ষী র বিয়াই আতোয়ারের মাথায় আঘাত করলে,আঘাতটি বাম চোখের উপরে লেগে সে মাটিতে লুটিয়ে পড়ে তখন তারা এলোপাতাড়ি ভাবে লাথি মারে। তার ডাক চিৎকারে আনিছার, রফিকুল সহ অনেকে এসে তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করায়।

এ বিষয়ে বাদী ও ভীকটিম আতোয়ার রহমান নওগাঁ সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। বাদী আতোয়ার রহমান প্রশাসনের কাছে এ অন্যায়ের সুষ্ঠু বিচারের আবেদন জানান।

এ বিষয়ে বিবাদী এ্যাডভোকেট মো.সাজেদুর রহমান বুলুর সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি বলেন, ৫ হাজার টাকা নয়,কিছু কোর্টের কিছু খরচপাতি লাগে এগুলো কথা হতে আতোয়ার আগেই তার কলার ধরলে মারামারি হয় কিন্তু সেখানে কোন গাছের ডাল ছিলোনা বলে জানান তিনি।