নওগাঁ-৬ আসনে জমায়াতে ইসলামের প্রার্থী মনোনীত | Daily AjKaler Kontho

নওগাঁ-৬ আসনে জমায়াতে ইসলামের প্রার্থী মনোনীত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৪, ২০২৫, ৬:১৫ অপরাহ্ন
নওগাঁ-৬ আসনে জমায়াতে ইসলামের প্রার্থী মনোনীত

রাণীনগর (নওগাঁ) উপজেলা প্রতিনিধি : আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁ-৬ (আত্রাই-রানীনগর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলাম তাদের এমপি প্রার্থী চূড়ান্ত করেছে।

আজ মঙ্গলবার (৪ফেব্রুয়ারি) দলটির কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুসারে কর্ম পরিষদ বৈঠকের মাধ্যমে নওগাঁ জেলা জামায়াতের আমীর খন্দকার আব্দুর রাকিব আত্রাই-রানীনগরের আগামী দিনের জামায়াতের কান্ডারী হিসেবে এ আসন থেকে নির্বাচনের জন্য খবিরুল ইসলামের নাম ঘোষণা করেন। তিনি বলেন, খবিরুল ইসলাম ১৯৯৬ সালে আত্রাই উপজেলা ছাত্র শিবিরের সভাপতি নির্বাচিত হয়ে সততার সাথে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ১৯৯৮ সালে নওগাঁ জেলা জামায়াতের অফিস সম্পাদক নির্বাচিত হন।

তাঁর নিষ্ঠাবান সাংগঠনিক কর্ম দক্ষতায় মুগ্ধ হয়ে কেন্দ্র থেকে ২০১৫ সালে তাঁকে আত্রাই উপজেলা আমীরের দায়িত্ব অর্পণ করেন। এসময় তিনি আরো বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলাম এর আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে তাঁর রাজনৈতিক ক্যারিয়ার বিচার বিশ্লেষণ করে তাঁকে আত্রাই-রাণীনগর আসনে এমপি প্রার্থী হিসেবে মনোনীত করেন।

উক্ত কর্ম পরিষদ বৈঠকে জামায়াতের জেলা- উপজেলা আমীর, সাধারণ সম্পাদক ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জানা যায়, মোঃ খবিরুল ইসলাম আত্রাই কেন্দ্রীয় দলিল লেখক দাখিল মাদ্রাসার গনিত বিভাগের শিক্ষক হিসেবে বর্তমানে কর্মরত আছেন।একই সাথে আত্রাই উপজেলার ৪ নং পাঁচুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসেবে ২০২২ সালে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করে আসছেন।

তাঁর পিতা আক্কাস আলী জগদাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। বর্তমানে তিনি অবসরে আছেন। তাঁর স্ত্রী তহমিনা খাতুন জগদাস সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষিকা হিসেবে কর্মরত আছেন। মোঃ খবিরুল ইসলাম ইসলামী এজেন্ট ব্যাংক পিএলসি আত্রাই শাখার স্বত্বাধিকারী এবং ক্রিয়েটিভ মডেল একাডেমির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।