সরিষাবাড়ীতে জামায়াতে ইসলামীর কর্মী ও সূধী সমাবেশ | Daily AjKaler Kontho

সরিষাবাড়ীতে জামায়াতে ইসলামীর কর্মী ও সূধী সমাবেশ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১, ২০২৫, ৫:৩৬ অপরাহ্ন
সরিষাবাড়ীতে জামায়াতে ইসলামীর কর্মী ও সূধী সমাবেশ

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আজ শনিবার বিকেলে পৌরসভা কার্যালয়ের সামনে কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামির সরিষাবাড়ী পৌর শাখার উদ্যোগে এ কমী ও সূধি সমাবেশের আয়োজন করা হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সরিষাবাড়ী পৌর শাখা সূত্রে জানা গেছে, বাংলাদেশে ইসলামিক শাসন প্রতিষ্ঠায় কর্মীদের উদ্বুদ্ধ করতে এ সমাবেশের আয়োজন করা হয়। কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সরিষাবাড়ী পৌর শাখার সভাপতি গোলাম রব্বানী ।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জামালপুর জেলা শাখার আমীর আব্দুস সাত্তার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল আওয়াল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা শাখার সিনিয়র সহকারী সাধারণ সম্পাদক নূরুল হক জামালী।

সরিষাবাড়ী উপজেলা শাখার আমীর ইঞ্জিনিয়ার মাসুদ রানা দুলাল, উপজেলা শিক্ষক ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ জামাত ইসলামের উপজেলা শাখা সুরা সদস্য অধ্যাপক শামীম হোসাইন সোহেল সরিষাবাড়ী পৌর শাখার সাধারণ সম্পাদক আহমদ আলী প্রমুখ।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সরিষাবাড়ী পৌর শাখার সভাপতি গোলাম রব্বানী বলেন, বাংলাদেশী ইসলামিক শাসন প্রতিষ্ঠায় কর্মীদের উদ্বুদ্ধ করতে এ সমাবেশের আয়োজন করা হয়।