সাইদুর রহমান তালুকদার স্মৃতি ব্যাডমিন্টন ফাইনাল | Daily AjKaler Kontho

সাইদুর রহমান তালুকদার স্মৃতি ব্যাডমিন্টন ফাইনাল


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১, ২০২৫, ১২:১৩ অপরাহ্ন
সাইদুর রহমান তালুকদার স্মৃতি ব্যাডমিন্টন ফাইনাল

সরিষাবাড়ী জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় গত শুক্রবার রাতে আরাম নগর বাজার উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে মাঠে সাইদুর রহমান তালুকদার তিথি ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা উদ্বোধন করেন প্রধান অতিথি জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরিষাবাড়ী পৌরসভার সাবেক মেয়র ফয়জুল কবির তালুকদার, সরিষাবাটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি চাঁদ মিয়া, সাতপোয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আজিজুল কবির তালুকদার, উপজেলা বিএনপির আহবায়ক আজিম উদ্দিন আহমেদ প্রমুখ।

খেলাটি পরিচালনা করেন সরিষাবাড়ী পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র শামসুল ইসলাম।ফাইনাল খেলায় রনি মিয়ার দল ৩-০ গেমে আলোমনী বস্ত্রালয় জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। পরে বিজয়ীদের মধ্যে প্রধান অতিথি ফরিদুল কবির পুরস্কার তুলে দেন।