
আজকালের কন্ঠ ডেস্ক : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আজ শুক্রবার রাজধানীতে গণমিছিলের ডাক দিয়েছে। বাদ জুমা সংগঠনের ঢাকা মহানগরের এ উদ্যোগে গণমিছিল অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গণমিছিল কর্মসূচিতে সর্বস্তরের নেতাকর্মীকে অংশ নেওয়ার জন্য আহ্বান জানানো যাচ্ছে।
আপনার মতামত লিখুন :