
শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি: উত্তরাঞ্চলের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নীলফামারীর সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজের বার্ষিক পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ক্রীড়া প্রতিযোগিতা ও মেধা তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের পুরষ্কার প্রদান উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বেলা ২ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত প্রতিষ্ঠান চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক নুর ই আলম সিদ্দিকী। সভাপতিত্ব করেন লায়ন্স স্কুল এন্ড কলেজের পরিচালনা কমিটির সভাপতি শফিয়ার রহমান।
বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম, সৈয়দপুর লায়ন্স ক্লাবের সভাপতি জাকির হোসেন মেনন ও সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মশিউর রহমান।
ক্রীড়া প্রতিযোগিতার ৫৬ টি ইভেন্ট, যেমন খুশি তেমন সাজো, ডিসপ্লেসহ পুরুষ অভিভাবকদের ঝুড়িতে বল নিক্ষেপ ও মহিলা অভিভাবকদের ভারসাম্য খেলায় বিজয়ী এবং স্টান্ডার্ড নার্সারী শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণিতে উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের পুরষ্কৃত করা হয়।
অনুষ্ঠানে অভিভাবক, শিক্ষার্থী, শিক্ষকবৃন্দসহ, সাংবাদিক ও সূধীজন উপস্থিত ছিলেন
আপনার মতামত লিখুন :