অটোরিকশা- বাস সংঘর্ষে আওয়ামী লীগ নেতা নি*হত | Daily AjKaler Kontho

অটোরিকশা- বাস সংঘর্ষে আওয়ামী লীগ নেতা নি*হত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ৩০, ২০২৫, ১১:৩০ পূর্বাহ্ন
অটোরিকশা- বাস সংঘর্ষে আওয়ামী লীগ নেতা নি*হত

সুশীল আচার্য্য, নেত্রকোনা জেলা প্রতিনিধিঃনেত্রকোনায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আওয়ামী লীগের এক নেতা নিহত হয়েছেন।

গত বুধবার (২৯ জানুয়ারি) ৭টার দিকে জেলার আটপাড়া উপজেলার নেত্রকোনা-তেলিগাতী সড়কের বাগজান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অটোরিকশার আরও দুজন আহত হয়েছেন।

নিহত কামরুজ্জামান কামাল (৫২) আটপাড়া উপজেলার দুওজ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং তিনি ইউনিয়নটির শ্রীরামপাশা গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে।

এ সময় আরও দুজন আহত হন। তবে আহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান বলেন, সকালে ঘন কুয়াশার মধ্যে নেত্রকোনা শহর থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা যাত্রী নিয়ে আটপাড়ার দিকে যাচ্ছিল।

পথে সড়কের বাগজান এলাকায় অটোরিকশাটি পৌঁছালে বিপরীত দিক মদন থেকে নেত্রকোনা শহরের দিকে যাওয়ার উদ্দেশে ছেড়ে আসা যাত্রীবোঝাই একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী কামরুজ্জামান কামাল মারা যান। এ সময় গুরুতর আহত হন আরও দুজন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে পাঠান।